স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে কম্পিউটার, সেলাই, ইলেকট্রিক, ভূমি জরিপ, স্পোকেন ইংলিশ ও ডাইভিংয়ে দক্ষ জনশক্তি তৈরি করে যুবসমাজ ও নারীদের স্বনির্ভর করা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা—লক্ষ্য: শক্তিশালী ও স্বাবলম্বী সমাজ গঠন।”
উদ্দেশ্যসমূহ
কম্পিউটার বেসিক প্রশিক্ষণ – তথ্যপ্রযুক্তি বিষয়ে মৌলিক জ্ঞান প্রদান করে অফিস, শিক্ষা ও ফ্রিল্যান্সিং কাজে দক্ষ করে তোলা।
সেলাই প্রশিক্ষণ – নারীদের ও যুবতীদের সেলাই কাজে দক্ষ করে তাদের স্বনির্ভর ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
ইলেকট্রিক প্রশিক্ষণ – ঘরোয়া ও শিল্পখাতে প্রয়োজনীয় ইলেকট্রিক কাজের দক্ষতা অর্জনের মাধ্যমে স্থানীয় ও বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থান সৃষ্টি করা।
ভূমি জরিপ (Land Survey) প্রশিক্ষণ – ভূমি পরিমাপ, মানচিত্র অঙ্কন ও রেকর্ড সংক্রান্ত মৌলিক জ্ঞান প্রদান করে প্রশিক্ষণার্থীদের পেশাগত কাজে নিয়োজিত করা।
স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ – ইংরেজি ভাষায় মৌলিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে চাকরি, বিদেশগমন ও উচ্চশিক্ষায় সহায়ক করে তোলা।
বেকারত্ব হ্রাস – প্রশিক্ষণার্থীদের কর্মমুখী দক্ষতা দিয়ে আয়ের সুযোগ সৃষ্টি করা।
উদ্যোক্তা তৈরি – শিক্ষার্থীদেরকে নিজস্ব ব্যবসা শুরু করার মানসিকতা গড়ে তোলা।
নারী ক্ষমতায়ন ও যুব উন্নয়ন – নারী ও যুব সমাজকে স্বশিক্ষিত, কর্মক্ষম ও সমাজে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দেওয়া।
স্বল্প খরচে মানসম্পন্ন শিক্ষা প্রদান – যাতে সাধারণ মানুষ সহজেই প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে।